Web Analytics

ছাত্র সংসদ নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে শনিবার দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নির্বাচনি তফসিলের দাবিতে শিক্ষার্থীরা ১২ অক্টোবর থেকে গালিব লনে অনির্দিষ্টকালের অনশন ও বিক্ষোভ করছেন।

ক্যাম্পাসের দেয়ালে ‘ফ্রি কাশ্মীর’ এবং সিএএ-বিরোধী আন্দোলনে কারাবন্দি জেএনইউ গবেষক শারজিল ইমামের মুক্তির দাবিতে স্লোগান ও পোস্টার দেখা যাওয়ার পর উত্তেজনা বাড়ে। আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে শুক্রবার ক্যাম্পাসে গিয়েছিলেন কংগ্রেস এমপি ইমরান মাসুদ। এ সময় দিল্লি পুলিশ তাকে আটক করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শিক্ষার্থী বিক্ষোভের কারণে ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ‘তালিমি মেলা ২০২৬’ বাতিল করেছে বিশ্ববিদ্যালয়। প্রশাসন ২০০৬ সালে ভেঙে দেওয়া ছাত্র সংসদের জন্য নতুন খসড়া সংবিধান তৈরিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা পদক্ষেপটি প্রত্যাখ্যান করে বলেছে, এটি তাদের মূল দাবি বা সমস্যার সমাধান করে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।