Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের হামলায় জামায়াতে ইসলামী নেতা জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সকালে জিল্লুর রহমানের সঙ্গে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর কথা কাটাকাটি হয় এবং তিনি তাদের একজনকে থাপ্পর মারেন। ওই ঘটনার জেরে রাতে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। হামলার খবর পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।