Web Analytics

পাকিস্তান সরকার ঘোষণা করেছে, জাতীয় স্বার্থের কারণে তাদের দল ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নেবে না। তবে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টের অন্যান্য ম্যাচে তারা খেলবে। আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি বলেছেন, সরকারের নির্দেশ মানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে শাস্তির সুযোগ নেই। তিনি মনে করিয়ে দেন, ভারতও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।

আইসিসি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, নির্দিষ্ট ম্যাচে অংশ না নেওয়া শাস্তিমূলক পরিণতি ডেকে আনতে পারে। সংস্থাটি বলেছে, এখনো তারা পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি, তবে এমন পদক্ষেপ বৈশ্বিক ক্রীড়া আসরের নীতির পরিপন্থী। আইসিসি পিসিবিকে দেশের ও বিশ্ব ক্রিকেটের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

পাকিস্তান ম্যাচে না নামলে ভারত ওয়াকওভার পেয়ে দুই পয়েন্ট পাবে, তবে এতে সম্প্রচার ও বিজ্ঞাপন খাতে ২০০ থেকে ২৫০ কোটি রুপি পর্যন্ত ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রয়োজনে আইসিসি আর্থিক বা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।