Web Analytics

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পুনরায় চিকিৎসাসেবা চালুর অনুমোদন পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ২৮ জুলাই সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা আবার শুরু হবে।

সোমবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেবা পুনরারম্ভের তথ্য জানানো হয়। এর আগে একই দিন বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে চিকিৎসাসেবা চালুর সুযোগ তৈরি হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহতাআলার প্রতি শুকরিয়া জানিয়েছে। সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। হাসপাতালের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদেরও ধন্যবাদ জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।