Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এমনভাবে পুনঃস্থাপন করা হবে যাতে ভবিষ্যতে তা বাতিল করতে জনগণের মতামত নিতে গণভোট প্রয়োজন হয়। মঙ্গলবার, ৬ অক্টোবর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সংবিধানে পরিবর্তন বা সংযোজন কার্যকরের আগেও সাংবিধানিক গণভোটের ব্যবস্থা রাখার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক বিষয়ে পরিবর্তন এলে গণভোটের প্রশ্ন আসবে। ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান তুলে দেওয়াকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার ভিত্তিতে সংবিধানে সংশোধন আনা হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কারা থাকবেন এবং কোন পদ্ধতি অনুসরণ করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও সংগঠনের প্রতিনিধিসহ ৬৩ জনের সঙ্গে মতবিনিময় হয়। তারা অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, শহীদ ও আহতদের সুরক্ষা এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করার দাবি জানান। মন্ত্রী বলেন, তদন্ত, প্রসিকিউশন ও চার্জের বিষয়ে সরকার দ্রুত কাজ করবে। তিনি আরও জানান, নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ সেভাবেই বাস্তবায়ন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।