Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ার ঘটনাটি কেন ঘটেছে তা তদন্ত করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। হামের উপসর্গে তিন শতাধিক শিশুর মৃত্যু হওয়ায় অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্য অর্জনের আশা করা হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যসংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে।

তিনি আরও জানান, সরকার ঢাকায় গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে এবং বিদ্যুচ্চালিত বাস চালুর পরিকল্পনা নিয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি সিস্টেম চালু করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।