Web Analytics

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এসআই মুনসুপ আলী ও এসআই আল মাসুমের নেতৃত্বে এএসআই আনছার আলীসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের বাড়ির শয়নকক্ষ থেকে তাদের আটক করে।

লালপুর থানা সূত্রে জানা যায়, আটককৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীদের হোয়াটসঅ্যাপ হ্যাক করত। এরপর ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। গ্রেপ্তারকৃতরা সবাই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।