Web Analytics

যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ আমেরিকা মহাদেশে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। দেশগুলো এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসী তৎপরতা ও অনিষ্টকর প্রভাব বিস্তারের অভিযান হিসেবে বর্ণনা করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবৃতিতে সই করেছে আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা, প্যারাগুয়ে, পেরু এবং ত্রিনিদাদ ও টোবাগো। প্যারাগুয়েতে অনুষ্ঠিত আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ মোকাবিলা ফোরামের পর বিবৃতিটি প্রকাশ করা হয়। ওয়াশিংটন ও আসুনসিওন যৌথভাবে ওই বৈঠকের আয়োজন করে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো অন্যতম লক্ষ্য ছিল।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলো অভিযোগ করেছে, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো প্রাণঘাতী হামলার পরিকল্পনা, অবৈধ অর্থ সংগ্রহ এবং রাজনৈতিক হস্তক্ষেপ চালাচ্ছে। তাদের দাবি, এসব তৎপরতার উদ্দেশ্য সন্ত্রাসী নেটওয়ার্ককে সহায়তা, প্রতিপক্ষকে চাপে রাখা, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দুর্বল করা এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা। হুমকি মোকাবিলায় আরও পদক্ষেপ ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর অঙ্গীকার করেছে দেশগুলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।