Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নেতাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন নিতে হবে, নইলে তার নেতৃত্ব টিকবে না।

ইরান আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটাভুটির মাধ্যমে তাকে নির্বাচিত করে এবং জনগণকে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।