Web Analytics

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে সাহাবুল প্রামাণিক (৪২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাইটার চর এলাকায় একটি মাছ ধরার নৌকার ভেতরে রক্তাক্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এক সপ্তাহের ব্যবধানে পদ্মা নদী থেকে দ্বিতীয় গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ২টা থেকে আড়াইটার মধ্যে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নদীর তীরে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় নৌকায় থাকা সাহাবুল গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তার সঙ্গী রবিউল ইসলাম আহত হন। প্রাণ বাঁচাতে রবিউল নদীতে ঝাঁপ দেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নিয়ে গেছে।

নৌ পুলিশের কর্মকর্তারা জানান, পদ্মা নদীর বালুমহল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। টহল বাড়ানো হলেও অপরাধীরা বিভিন্ন কৌশলে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।