Web Analytics

সোমবার দিবাগত রাতে শুরু হওয়া তীব্র ঝড়ে চট্টগ্রামের সন্দ্বীপের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে পুরো দ্বীপ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সন্দ্বীপের কিছু অংশে বিদ্যুৎ ফিরে এলেও উত্তরাঞ্চলের বাউরিয়া, গাছুয়া, কালাপানিয়া, সন্তোষপুর ও দীর্ঘাপাড় ইউনিয়নের বিশাল এলাকা এখনো অন্ধকারে। এতে দ্বীপবাসীর দৈনন্দিন জীবন ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রোগীরা প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন এবং জরুরি যন্ত্রপাতি চালাতে বেগ পেতে হচ্ছে। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন; কোল্ড স্টোরেজে রাখা পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং দোকানগুলোতে ক্রেতা নেই।

দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় বিদ্যুৎ ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বীপবাসী দাবি করেছেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।