Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত জাপান সফরের সময় টোকিওতে থাকবেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের পরামর্শ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দাউদ আলী ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

রাষ্ট্রদূতকে কেন ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো মন্তব্য করতে রাজি হয়নি। তবে একটি কূটনৈতিক সূত্র বলেছে, আসন্ন সফরকে কেন্দ্র করে রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন পদস্থ কর্মকর্তার মতবিরোধের জেরে এ সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে বাংলাদেশে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের বিদেশ সফরের ঘটনা আগে ঘটেনি।

সফর নির্বিঘ্ন করা এবং সার্বিক তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে গত বুধবার বিশেষ দায়িত্বে টোকিও পাঠানো হয়েছে। সফরকালে তিনি দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্বে থাকবেন। ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।