Web Analytics

খুলনা নগরীর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে শনিবার দুপুর ১টার দিকে ৮ থেকে ৯ জন মুখোশধারী যুবক হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটির রিসেপশন কাউন্টার, এসি ও বিভিন্ন আসবাবপত্র চায়নিজ কুড়াল দিয়ে ভাঙচুর করা হয়। রিসেপশনে থাকা এক নারীর মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

হামলার সময় পরীক্ষা করাতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। থানার ওসি লোকমান হোসেন বলেন, ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন করে দুর্বৃত্তরা নুর আজিমকে চেনেন কি না জানতে চেয়েছিল। এরপরই তারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তারা তালিকাভুক্ত সন্ত্রাসী নুর আজিমের অনুসারী একটি গ্রুপের সদস্য। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। এর আগে ৩ নভেম্বর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে, এবং ২৪ অক্টোবর বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।