Web Analytics

ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশে প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে গাছ ও বিলবোর্ড উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং শত শত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন, গাছ ও বাড়ির দেয়াল ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে, তবে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন।

রাজধানী নয়াদিল্লির কিছু অংশে বৃষ্টিপাতের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে ৫ জন এবং প্রতাপগড়ে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া চন্দৌলি ও কুশীনগরে দুজন করে এবং সোনভদ্র জেলায় একজনের মৃত্যু হয়েছে। কানপুর দেহাত ও দেওরিয়াতেও পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।