Web Analytics

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার অভিযোগে আটক যুবলীগ নেতা রিপন সরকারকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মুক্তি দেয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী রিপনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (পাটুলিপাড়া) যুবলীগ সভাপতি রিপনকে শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং থানার ওসির কক্ষে পুলিশ, ছাত্রদল নেতা ও গ্রামের কয়েকজন শীর্ষ ব্যক্তি আলোচনায় বসেন। আলোচনার পর রিপনকে মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

থানার ওসি শাকিউল আজম জানান, রিপনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল, তবে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।