Web Analytics

পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির তালিকায় পরিবর্তন এনেছে। শনিবার জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ঈদুল আজহায় একদিনই সরকারি ছুটি থাকবে, যা ২৮ মে নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুই দিনের ছুটি ঘোষণা করেছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক সংস্কারে একাধিক পদক্ষেপ নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর দিচ্ছে নতুন সরকার। অপ্রয়োজনীয় ছুটি কমানো ও সরকারি পরিষেবা দ্রুত নিশ্চিত করাকে এই নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময়ও নির্দিষ্ট করা হয়েছে।

অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্রের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে একদিনের ছুটি কার্যকর করা হচ্ছে। তবে সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে দুর্গাপূজার দীর্ঘ ছুটিতেও কি কাটছাঁট হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।