Web Analytics

বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি উদ্ধারের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকেও আরেকটি উদ্ধারকারী ট্রেন আসছে, যাতে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা যায়।

বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ছাদে থাকা ও ভেতরের বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার ফলে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটসহ উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ঢাকা–রংপুর–লালমনিরহাট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে রেললাইনের মেরামত কাজ চলছিল এবং লাল পতাকা টানানো ছিল, কিন্তু চালক তা খেয়াল না করায় দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহত ৪৭ জনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।