Web Analytics

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ব্রিটেনের সরকার দেশের শোধনাগারগুলোকে সর্বোচ্চ পরিমাণে জেট ফুয়েল উৎপাদনের নির্দেশ দিয়েছে। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এটি জরুরি পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস।

ভ্রমণের ভরা মৌসুম সামনে রেখে এবং জ্বালানির দাম ক্রমবর্ধমান থাকায় এয়ারলাইনসগুলো বড় চাপে রয়েছে। এই পরিস্থিতিতে বাজারে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই ব্রিটেন এই পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) সতর্ক করেছে যে জেট ফুয়েলের সংকট প্রথমে এশিয়ায় দেখা দেবে এবং পরে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়বে।

বৈশ্বিক এই সংকটের মুখে নিজেদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ব্রিটেন আগাম প্রস্তুতি নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।