Web Analytics

ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার পেত্রাগুড়া গ্রামে একটি গির্জা ভাঙচুরের পর জেলা প্রশাসন বুলডোজার দিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন সূত্রে জানা গেছে। শনিবার স্থানীয় উগ্রবাদী হিন্দুত্ববাদীদের একটি মব গির্জাটির ছাদ ও বিভিন্ন অংশ ভেঙে দেয়। পরদিন রোববার প্রশাসন অবশিষ্ট স্থাপনাটি ভেঙে দেয়।

সাংবাদিক অমিয় পাণ্ডব অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে আগে জানানো হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গির্জাটি ১৫ থেকে ২০ বছর আগে ব্যক্তিগত জমিতে নির্মাণ করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের আমলে ওড়িশাজুড়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করছে এবং হামলাকারীদের মধ্যে স্থানীয় বিজেপি বিধায়কের সমর্থকরাও ছিলেন।

সাংবাদিক রোশনি হাওকিপ ঘটনাটিকে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সুরক্ষায় বিজেপি সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে সমালোচনা করেন। প্রতিবেদনে কোরাপুটে খ্রিষ্টানদের ওপর আগের হামলার কথাও উল্লেখ করা হয়েছে। ৯ জুনের হামলায় কয়েকটি পরিবার আশপাশের জঙ্গলে আশ্রয় নেয় বলে জানানো হয়। কন্ধমালে হুমকি এবং ৫ মার্চ একটি পেন্টেকোস্টাল গির্জায় হামলার অভিযোগও প্রতিবেদনে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।