Web Analytics

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। শনিবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা দলটিকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে এর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে কাজ করছে। তাদের দাবি, দিল্লির মদদে ২০২৪ সালের পরাজিত শক্তি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পিলখানা, শাপলা, জুলাই এবং মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় আছেন বলেও তারা উল্লেখ করেন।

তারা বলেন, গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ ধারাবাহিক গণহত্যার অভিযোগের পর আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার আহ্বান জানান তারা। নেতারা আরও বলেন, দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো রাষ্ট্র রাজি হয়নি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তার শাসনামল নিয়ে সমালোচনা প্রকাশিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।