Web Analytics

ইরানের সঙ্গে স্থলসীমান্ত ক্রসিং বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করেছে ইরাক, তুরস্ক ও পাকিস্তান। ওয়াশিংটনের কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দেশ তিনটি ইরানের সঙ্গে স্থলপথের বাণিজ্য সীমিত করার প্রস্তাবে সম্মত হয়নি। ইরানের বিরুদ্ধে বৃহত্তর অর্থনৈতিক চাপ তৈরির অংশ হিসেবে, বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পর যুক্তরাষ্ট্র স্থলপথে পণ্য পরিবহন ও বাণিজ্য বন্ধের চেষ্টা করছে।

ইরাকি কর্মকর্তারা জানান, মার্কিন কূটনীতিকেরা বাগদাদকে ইরানের সঙ্গে থাকা দুটি ছাড়া সব সীমান্ত ক্রসিং বন্ধ করতে বলেছিলেন; বৈঠকে আঞ্চলিক দূত থমাস ব্যারাকও ছিলেন। ইরাক সাময়িকভাবে এক বা দুটি ক্রসিং বন্ধ করলেও সীমান্ত বাণিজ্য ব্যাহত হওয়ায় জনঅসন্তোষ দেখা দেয়। দেশটির বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের এক-তৃতীয়াংশের বেশি ইরান থেকে আসে। তুরস্ক সীমান্তনীতি বদলাতে রাজি হয়নি এবং পাকিস্তান নিরাপত্তা ও নতুন ইলেকট্রনিক আমদানি ব্যবস্থার কথা বলে বিভিন্ন সময়ে ক্রসিং বন্ধ ও চালু করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ফ্লোরিডায় ২০ জন বেসামরিক ও সামরিক কর্মী নিয়ে টাস্কফোর্স আয়রন গেট গঠন করেছে। এর লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য চলাচল নিয়ন্ত্রণ করা। এদিকে উদ্যোগটি মোকাবিলার উপায় নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে রুশ রাষ্ট্রদূত আলেক্সেই দেদভের সঙ্গে বৈঠক করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।