Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থী ও পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতিতে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে; পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে জেলা পুলিশ ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও অনুষ্ঠান চলছিল। উচ্চ শব্দে গান বাজানোয় আশপাশের মাদরাসার শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ নিয়ে পুলিশ লাইন্সে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। শতাধিক শিক্ষার্থী ভেতরে ঢুকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানিয়েছে।

দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, পরদিন তাদের পরীক্ষা থাকায় উচ্চ শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। তাঁদের দাবি, অনুরোধের পর কিছু সময় শব্দ কমানো হলেও পরে আবার বাড়ানো হয় এবং কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। তাঁরা ঘটনার বিচার দাবি করেছেন এবং তা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ফোনে সাড়া দেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।