Web Analytics

জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের’’ শীর্ষক সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা জামায়াত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান কোথাও কোনো সভা-সমাবেশে বা কর্মকর্তার কাছে এ ধরনের বক্তব্য দেননি। জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারি মো. গোলাম মুর্তজা বলেন, যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থি এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তারা উল্লেখ করেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক, তাই এ দিবসকে ঘিরে উসকানিমূলক সংবাদ কাম্য নয়।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে অবিলম্বে সংবাদের সংশোধন, দুঃখপ্রকাশ ও প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।