Web Analytics

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বাংলাদেশগামী একটি বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ঘটনাকে কারিগরি ও প্রক্রিয়াগত বিষয় বলে ব্যাখ্যা করেছে পাকিস্তান। বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও পাকিস্তানের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে আসতে পারেনি।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের সব আবেদন প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচল প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়। হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে আলোচিত বিষয়টি মূলত ফ্লাইটের রুট ও আকাশসীমার অনুমতির কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তান বলেছে, সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে, ফলে কখনো ফ্লাইটের সময়সূচি বদলাতে পারে। রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানান, একাধিক দেশের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের অনুমতি না মেলায় ফ্লাইটটি স্থগিত হয়। রোসাটম জানিয়েছে, অক্টোবর থেকে ইউরেনিয়াম সরবরাহ পুনরায় শুরু হবে এবং বছরের শেষ নাগাদ সব চালান সম্পন্ন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।