Web Analytics

শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন-থ্রিলার ‘কিং’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। বড় বাজেটের ছবিটি আগামী ক্রিসমাস সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। বলিউডে গুঞ্জন, ছবিটির সঙ্গীত স্বত্ব প্রায় ৫০ কোটি রুপিতে কিনতে পারে জি মিউজিক।

তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা ভ্যারাইটি ইন্ডিয়াকে বলেন, চুক্তির আর্থিক মূল্য নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

গোয়েঙ্কা বলেন, জি মিউজিক এমন চুক্তিকে গুরুত্ব দেয় যেখানে প্রযোজকরাও ন্যায্য আর্থিক সুবিধা পান। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স ফিল্মসের যৌথ প্রযোজনার ছবিটির সঙ্গীত পরিচালনায় শচীন-জিগর এবং আবহ সঙ্গীতে অনিরুদ্ধ রবিচন্দর রয়েছেন। এতে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও রানি মুখার্জিও অভিনয় করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।