Web Analytics

পূর্বমধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববারের বিশেষ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলেছে, সিস্টেমটি আগামীকাল সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’; বাংলাদেশ প্রস্তাবিত এই শব্দের অর্থ সমুদ্র বা সাগর।

রোববার দুপুর ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে দক্ষিণে ৭৩০ থেকে ৮৫০ কিলোমিটার দূরে ছিল। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হচ্ছে। কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে একটানা সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ায় তা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পরে সিস্টেমটি দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে পারে এবং আগামী বুধবার নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।