Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেন। দেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সরাসরি মাঠপর্যায়ের প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান। সকাল ৯টা ২০ মিনিটে তিনি ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর ইউনিটের প্রশিক্ষণ এলাকায় পৌঁছে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং বিভিন্ন কৌশলগত মহড়া প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন, দায়িত্বপ্রাপ্ত জিওসি ও সিও-এর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন। তিনি বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে অবস্থানরত সেনাদের উৎসাহ দেন। পরে তিনি সেনাসদস্যদের সঙ্গে তাৎক্ষণিক রান্না করা খাবার ও চা পান করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের সাফল্য কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।