Web Analytics

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার রাত ১০টায় বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে।

নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলনের নেতা ছিলেন। কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন জানান, প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।