Web Analytics

রবিবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকার কাছে অকটেন না পেয়ে বাইকাররা মহাসড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের বিপরীতে মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে বাইকাররা সড়ক ছেড়ে দেন।

বিক্ষুব্ধ বাইকাররা জানান, তারা সন্ধ্যা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাম্প বন্ধ করে কর্মচারীরা চলে যান। এক বাইকার বলেন, তেল না পেয়ে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় তারা চলে যান, কারণ পরে ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন।

পুলিশ জানায়, তেল না পেয়ে বাইকাররা মহাসড়ক অবরোধ করেছিলেন এবং পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।