Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ফরিদাবাদের আইজি গেট এলাকায় উচ্ছেদকৃত স্থানে এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক উন্নয়নকাজ পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি জায়গাটি ৪৮ থেকে ৫০ বছর ধরে দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল এবং এটি মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের মাধ্যমে এলাকাটি দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্ত হয়েছে বলে তিনি জানান। সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও সংলগ্ন এলাকায় নতুন সড়ক নির্মাণ করা হবে। পর্যাপ্ত জায়গা থাকলে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

মো. আবদুস সালাম জানান, এক মাস পর তিনি মাঠটি উদ্বোধন করবেন এবং উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ দেন। ৪৭ নম্বর ওয়ার্ডে বর্তমানে ১১ কোটি টাকার কাজ চলছে, আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন হয়েছে। পরিদর্শনে তিনি বৃক্ষরোপণ ও লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।