Web Analytics

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ ও আহত জুলাইযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীকাল ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকেরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ, রক্ত, বেদনা ও সাহসের জন্য সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোকে অনুষ্ঠানের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ, যিনি রেজাউদ্দিন স্টালিন নামে পরিচিত।

অনুষ্ঠানের শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর প্রদর্শিত হবে একটি তথ্যচিত্র। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস, মনির খান, পিয়াল হাসান ও ইউসুফ আহমেদ খান। আবৃত্তি করবেন এনামুল হক জুয়েল, সিমা ইসলাম, ইকবাল আহমেদ, ফারজানা এলি ও টিটো মুনসী। সমাপনীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।