Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নারায়ণগঞ্জে বাস্তবায়নাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন হবে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের কাজ শেষ হলে আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে।

প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং এটি শীতলক্ষ্যা নদীর দূষণ ঝুঁকি মোকাবিলা ও ঢাকার দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।