Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শূন্য বা আশঙ্কাজনকভাবে কম এইচএসসি পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে বলেন।

মন্ত্রণালয় শিক্ষা খাতের মানোন্নয়ন এবং অত্যন্ত হতাশাজনক ফল করা প্রতিষ্ঠানের তদারকি জোরদার করতে এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রী এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, ফলে এবার সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে ১৩৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। প্রকাশিত ফল অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নিয়ে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হন; পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।