Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

নামাজ শেষে মন্ত্রী উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। সম্প্রতি ভিয়েনায় জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিন দিনের সফরে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি হিলটপ সার্কিট হাউস হয়ে পেকুয়ায় নিজ গ্রামের বাড়িতে যান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।