Web Analytics

বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১৫৩ জন এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছে সরকার। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের পৃথক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ সমরাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর বিভিন্ন দেশের সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরির কাজও চলমান। দেশে আধুনিক সমরাস্ত্র উৎপাদনের জন্য সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম জোরদার করছে। প্রতিরক্ষা শিল্পকে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করতে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।