Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। দীর্ঘদিনের অসুস্থতা ও কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি মৃত্যুর মুখোমুখি বলে জানিয়েছে তার পরিবার। তার বড় মেয়ে মেহেত মামুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার নিঃশর্ত মুক্তি ও জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ৭৩ বছর বয়সী শওকত মাহমুদ হৃদরোগ, ডায়াবেটিস, সিওপিডি, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। ২০০৪ সালে তার হৃদযন্ত্রে ৬টি বাইপাস সার্জারি এবং ২০১৩ ও ২০২২ সালে ৪টি রিং বসানো হয়। গত বছরের ৭ ডিসেম্বর গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে ৬ জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরিবার দাবি করেছে, তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে একাধিক মামলায় হয়রানি করা হচ্ছে।

চিঠিতে পরিবারের আর্থিক সংকটের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আইনি ও চিকিৎসা ব্যয় মেটাতে তাদের একমাত্র গাড়ি বিক্রি করতে হয়েছে। কারাগার থেকে পাঠানো বার্তায় শওকত মাহমুদ দলের প্রতি আনুগত্য প্রকাশ করে মানবিক কারণে মুক্তি ও চিকিৎসার আবেদন জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।