Web Analytics

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক হাছিনা আক্তার (৩৭) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা এবং পেকুয়া মগনামা সাবমেরিন ঘাঁটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার সন্দেহ হয় এবং তিনি বিষয়টি পেকুয়া থানায় জানান। পরে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তাকে আটক করে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার ভুয়া পরিচয়ের উদ্দেশ্য ও অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।