Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নথি প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ কাজে একটি আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক দল এবং ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্ত রয়েছেন। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নেতানিয়াহু এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ বলার পর প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য মামলায় তুরস্কে কুর্দিদের সঙ্গে সরকারের আচরণ এবং হামাসের সঙ্গে তুর্কি সরকারের সম্পর্ক ও কথিত অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। ইসরাইল চাইলে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিজেই বিষয়টি তুলতে পারে। তবে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে মামলাটি আদালতে নেওয়ার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলাটি বাস্তবে দায়ের না করে এর প্রস্তুতিকে এরদোয়ানের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তুরস্কের একজন কর্মকর্তা নেতানিয়াহুর মন্তব্যকে ‘হতাশাপূর্ণ ও অন্তঃসারশূন্য প্রচেষ্টা’ বলেছেন। তাঁর মতে, গাজা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও অন্যান্য স্থানে ইসরাইলের কার্যক্রম আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।