Web Analytics

ইরানের জ্যেষ্ঠ সংসদ সদস্য ইসমাইল কাওসারি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার দাবি করেছেন এবং যুক্তরাষ্ট্রের যেকোনো নৌ অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা না করতে আঞ্চলিক ও ইউরোপীয় রাষ্ট্রগুলোকেও সতর্ক করেন।

সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য কাওসারি বলেন, ১৯৮৭ সাল থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে আসছে তেহরান। শত্রুপক্ষকে এই জলপথ দিয়ে চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতাই মার্কিন নৌ অবরোধ ভেঙে দেবে।

কাওসারি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ অঞ্চলটি থেকে সরে গেছে। হরমুজ দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে প্রতিবেশী দেশগুলোকে বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেন। বিদেশি সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দিতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ইউরোপীয় আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা হলে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন কাওসারি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।