Web Analytics

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মির্জা ফখরুল বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের জ্বালানি তেলের কোনো ঘাটতি বা মূল্যবৃদ্ধি ঘটেনি, যা সরকারের দক্ষতার ফল। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে এবং এ বছরের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে।

সরকারের প্রথম মাসের কার্যক্রমের মূল্যায়নে মন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই সাফল্য দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।