Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া স্বীকার করেছেন যে আইন পেশার লাইসেন্স পেতে প্রয়োজনীয় বার পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। বিভিন্ন সময়ে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ায় তাঁর পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্বীকার করেন।

উপস্থাপক শন হ্যানিটি জিজ্ঞাসা করেন, তিনি বার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি কি না। জবাবে জাকারিয়া বলেন, “হ্যাঁ।” তিনি জানান, দ্বিতীয়বার আর পরীক্ষায় বসেননি। ৪১ বছর বয়সী জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।

আরেক সাক্ষাৎকারে জাকারিয়া বলেন, স্বামীর সঙ্গে চীনে যাওয়ার পরিকল্পনার কারণে পরীক্ষার সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি বেইজিংয়ের একটি আইন প্রতিষ্ঠানে ব্যবসায়িক আইন নিয়ে কাজ করেন। ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি ক্যালিফোর্নিয়া বার অ্যাসোসিয়েশনকে তাঁর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স ছাড়া নিজেকে আইনজীবী বলা অপরাধ। গত মঙ্গলবার জাকারিয়া হোয়াইট হাউসে তাঁর প্রথম সংবাদ সম্মেলন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।