Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার তারা এ ধরনের প্রচারণার তীব্র নিন্দাও জানায়।

ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও যৌথ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাকির হোসেনের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে অধ্যাপক জামাল উদ্দিনের কোনো সংশ্লিষ্টতা নেই। তবু তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় টেনে তাঁকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে ফোরামের নেতারা বলেন, কাউকে নিয়ে তথ্য প্রকাশ বা অভিযোগের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও তথ্য যাচাই জরুরি, যা প্রকাশিত সংবাদে মানা হয়নি। তারা দাবি করে, একজন শিক্ষক ও গবেষকের পেশাগত সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে। ফোরাম অপপ্রচারের উৎস অনুসন্ধান ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং তাঁর ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রত্যয় জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।