Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের কারণে বাড়তি ব্যয় সামলাতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ও মাইক্রোসফট প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে এবং আরও ৬ হাজার খালি পদ বাতিল করবে। একটি অভ্যন্তরীণ মেমো অনুযায়ী, আগামী ২০ মে থেকে এই ছাঁটাই কার্যক্রম শুরু হবে।

মেটা বর্তমানে এআই অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে, যার মধ্যে রয়েছে ব্যয়বহুল ডেটা সেন্টার নির্মাণ ও শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ। গুগল ও ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে এই বিনিয়োগ বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০২৬ সালে তাদের মূলধনী ব্যয় ১১৫ থেকে ১৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যার বড় অংশ এআই অবকাঠামো ও পরিচালন ব্যয়ে যাবে।

অন্যদিকে মাইক্রোসফট যুক্তরাষ্ট্রভিত্তিক প্রায় ৭ শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে, যা ৮ হাজারের বেশি কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে ১৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল এবং এআই উন্নয়নে ১৪০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।