Web Analytics

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী। আইআরজিসির ভাষ্য, ট্যাংকারগুলো প্রণালিতে তাদের দেওয়া নির্দেশনা অমান্য করেছিল। আক্রান্ত একটি ট্যাংকার প্রণালির দক্ষিণ উপকূলের কাছে এবং অন্য দুটি পূর্বাঞ্চলে ছিল।

আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ওই তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিরাপদে পার করে নেওয়ার চেষ্টা করেছিল। একই সঙ্গে তারা বলেছে, এ ঘটনার মাধ্যমে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাবের বিষয়টি স্পষ্ট হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই এলাকা বন্ধ রয়েছে এবং তা তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বাধীন।

আইআরজিসি বলেছে, সেখানে চলাচলের ক্ষেত্রে তাদের নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষার সুযোগ নেই। বিবৃতিতে হরমুজ প্রণালিকে অনুমোদনহীন পথে চলাচল পরীক্ষা করা বা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা অগ্রাহ্য করার জায়গা নয় বলেও উল্লেখ করা হয়। তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা তোহিদ আসাদির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।