Web Analytics

গাজামুখী ফ্লোটিলার আন্তর্জাতিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইসরাইলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের আচরণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে ক্ষোভ প্রকাশ ও ঘটনার ব্যাখ্যা চাওয়া হবে।

বারো আরও বলেন, ফরাসি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। যদিও ফ্রান্স ফ্লোটিলার কৌশলের সঙ্গে একমত নয়, তবুও ইসরাইলের হাতে আটক ফরাসি অংশগ্রহণকারীদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে এবং দ্রুত মুক্তি দিতে হবে।

এর আগে একই ঘটনায় ইতালিও ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের দৃশ্য ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয় এবং বিশ্লেষকেরা মনে করছেন, এতে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক চাপ আরও বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।