Web Analytics

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) দেশব্যাপী আইন প্রয়োগ ও মনিটরিং জোরদার করেছে। ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযানে ২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ও তিনটি মামলা করা হয়। চট্টগ্রাম মহানগরে গত শনিবার বিশেষ সামারি ট্রায়ালে চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা জরিমানা এবং চারটি মামলা করা হয়। বিভিন্ন জেলায় ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা ও ১৫টি মামলা হয়েছে।

১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় সামারি ট্রায়ালে জরিমানা না হলেও তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়। গত সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ ২২০টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে। বিএফএসএ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রি-ক্যাপ মিশনের সঙ্গে পরামর্শ সভাও করেছে এবং টেলিভিশন, বেতার ও সামাজিক মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার অব্যাহত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।