Web Analytics

যুক্তরাষ্ট্রে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে সামুদ্রিক জাহাজ চলাচল নিয়ে আলোচনা করেছেন সৌদি আরব ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশেষ করে ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি আলোচনায় গুরুত্ব পায়। একই সঙ্গে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে সামুদ্রিক জাহাজ চলাচলের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন তারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে চলমান প্রচেষ্টাগুলোও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।