Web Analytics

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পারিবারিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, বিকেল সাড়ে ৫টার দিকে কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কের ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ৪০ থেকে ৫০ জনের একটি দল ভবনে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা জানালার কাচ ভাঙে এবং নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এতে ওই কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্র জানায়, জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। ভবনটির এক অংশে তাঁর ছোট ভাই, বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং অন্য অংশে বড় ভাই, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক থাকতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবারটির কেউ সেখানে থাকেন না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।