Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে তথ্যে অসংগতি পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত জানানো হয়। মনিরা শারমিন জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

এর আগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা স্থগিত রেখে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রমাণপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১)(চ) ধারায় বলা হয়েছে, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর না পেরোলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।

এছাড়া, এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও সময়সীমা অতিক্রম করে জমা দেওয়ায় বাতিল করা হয়েছে। তিনি বিকাল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন, যা নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।