Web Analytics

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়ন চূড়ান্ত হলে ৬১ বছর বয়সি আইগনার জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। রোববার মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে মের্ৎস এ ঘোষণা দেন।

আইগনার বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার এবং সিডিইউর বাভারিয়াভিত্তিক সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তাঁর মনোনয়ন অনুমোদিত হলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সরকারে থাকা সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির জোটে এসপিডি আগেই আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।

আগামী ৩০ জানুয়ারি বিশেষ নির্বাচকমণ্ডলী ফেডারেল কনভেনশন বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচন করবে। জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক; তিনি আইনে স্বাক্ষর ও মন্ত্রীদের আনুষ্ঠানিক নিয়োগ দেন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখেন। আইগনার ১৯৯৮ সালে ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন, ম্যার্কেল সরকারের কৃষিমন্ত্রী ছিলেন এবং ২০১৮ থেকে বাভারিয়া পার্লামেন্টের স্পিকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।